প্রকাশিত: Sat, Feb 11, 2023 10:31 AM
আপডেট: Wed, Nov 4, 2026 12:14 PM

তুরস্কে এক কিশোরীকে জীবিত এবং ৩ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি টিম

মাসুদ আলম: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরই মধ্যে তারা ১৭ বছরের একজন বালিকাকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত বুধবার রাত ১০টার দিকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৬ মিনিটের দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩ হাজার জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েক হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব